জয়পুরহাটে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ২
জয়পুরহাটে পৃথক অভিযানে একশত পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যাবসায়িসহ ২ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ।
শনিবার (১০ এপ্রিল) রাত ৮টা নাগাদ জেলা পুলিশ এর ফেইজবুক পেইজে দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনমালী এলাকার শ্রী রাজন সাহার বসত বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে এক মাদক ব্যাবসায়ীকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ডিবি পুলিশের এসআই মোশাররফ হোসেন এবং সঙ্গীয় অফিসার ফোর্স।

গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন, মাস্টারপাড়ার মৃত লছমন সাহার ছেলে শ্রী রাজন সাহা(৩২)।
অপর দিকে আরেক অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃত নারী, বগুড়া জেলার দুপচাঁচিয়ার মন্ডলপাড়া গ্রামের আব্দুল রহিমের স্ত্রী রেহেনা(৪৫)।
গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ অভিযান পরিচালনা করেন এসআই আনিছুর রহমান এবং তার সঙ্গীয় অফিসার ফোর্স।
রফাত আমিন রিয়ন/বার্তাবাজার/ভি.এস