হেফাজত ইসলামের হরতালের মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দেখে শনাক্ত করে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১০ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের চট্টগ্রাম-রোড এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে বলে জানা যায়।
গ্রেপ্তারকৃত রাশেদুজ্জামান মুন্না (২২) খুলনার পাইকগাছা এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় গত ২৮ মার্চ হেফজতে ইসলামের হরতালের অংশগ্রহণকারীদের বিভিন্ন ছবি প্রকাশিত হলে ওই ছবি ও ভিডিও সংগ্রহ করে তা পর্যালোচনা করে রাশেদুজ্জামান মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের করা হয়। এ মামলাগুলোতে এর আগে ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।