হেফাজতের আন্দোলনে আশুগঞ্জ আ.লীগ ব্যর্থ, নতুন নেতৃত্ব দেয়ার দাবি
হেফাজতের আন্দোলনে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে দাবি করেছেন তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ব্যর্থতার জন্য বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে দ্রুত জেলা আওয়ামী লীগের প্রতি নতুন নেতৃত্ব দেয়ার দাবি জানিয়েছেন।
শনিবার দুপুরে শহরের বিওসি ঘাটে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ আনিছুর রহমানের ব্যবসায়ীক কার্যালয়ে তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে নেতৃবৃন্দ চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে এক পরামর্শ সভায় এ দাবি জানিয়েছেন।
সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাজী মোঃ খুরশেদ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মিয়া, মনির শিকদার, তোফায়েল আলী রুবেল শিকদার, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সেলিম মিয়া, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ মাষ্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী, তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মারজান চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সধারণ সম্পাদক হুমায়ুন কবীর সরকার, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসাইন, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাঈফুর রহমান মনি, যুগ্ম আহ্বায়ক এড্যাঃ মোশারফ হোসাইন, মতিউর রহমান সরকার, সদস্য ইঞ্জিঃ আবুল কালাম আজাদ সুমন, মনির, কামরুল সরকার, রফিকমোল্লা, মনির খান, মানিক শিকদার, এম,জে আরমান, নাজমুল হক সমীর, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু মোসা, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ রানা, বেলালা সিদ্দীকী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিফাত শিকদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালে হাজী মোঃ শফিউল্লাহ মিয়াকে আহবায়ক, আবু নাছের আহমেদ, মোঃ হানিফ মুন্সি ও খুরশেদ আলমকে যুগ্ম আহবায়ক করে আহবায়ক কমিটি ঘোষনা দিয়েছিল জেলা আওয়ামী লীগ।
সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/ভি.এস