মাকে নির্যাতন করায় বাবাকে হত্যা করলো ছেলে!

গতকাল শুক্রবার(১০ এপ্রিল) গভীর রাতে দরজার ডাসা দিয়ে বাবাকে মাথায় আঘাত করে ছেলে। পরে শনিবার ভোরে চিকিৎসারত অবস্থায় বাবার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সরোয়ার হোসেন(৪৫) সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের মৃত সৈয়দ আমজাদ আলীর ছেলে৷ তার মৃতদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। হত্যার দিন গভীর রাতে লোক জানাজানির পর পালিয়ে গেছে হত্যাকারী ছেলে জসিম উদ্দিন ওরফে নয়ন।

নিহতের পরিবার বার্তাবাজারকে জানান, গভীর রাতে সরোয়ার হোসেন ও স্ত্রী হাসিনা বেগমের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়। তখন সরোয়ার হোসেন রেগে গিয়ে হাসিনাকে বেধড়ক মারপিট করে। মায়ের চিৎকারে শুনতে পায় ছেলে জসিম উদ্দিন নয়ন। এ সময় সে ঘরের দরজার তালের ডাসা দিয়ে তার বাবার মাথায় জোরে আঘাত করলে তার বাবা সেখানেই অচেতন হয়ে লুটিয়ে পড়ে।

পরে আশেপাশে লোকজন সরোয়ার হোসেন কে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে সার্জারি বিভাগের ডিউটি ডাক্তার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার পথেই মারা যান সরোয়ার। সেখান থেকে স্বজনরা মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে যান।পরে কোতোয়ালি থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

যশোর কোতয়ালি মডেল থানার এসআই জাকির হোসেন বার্তাবাজারকে বলেন, ঘটনার পর থেকে নিহতের ছেলে জসিম ওরফে নয়ন পলাতক। তাকে আটকের চেষ্টায় আছে পুলিশ। আজ শনিবার(১০ এপ্রিল) দুপুর পর্যন্ত নিহতের পরিবার কোন মামলা করেননি।

এ্যান্টনি দাস/বার্তা বাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর