আসন্ন রমজান ও লকডাউনে বাড়িভাড়া মওকুফসহ ৯ দফা দাবি

রমজান এবং করোনা ভাইরাসের কারণে লকডাউন চলাকালীন সময়ে নিম্নআয়ের মানুষদের বাড়িভাড়া মওকুফ করা, খাদ্যের যোগানসহ নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (বিইউপিএ)।

শনিবার জোটের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় বিইউপিএ নেতারা এ দাবি জানান।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সামনে রোজা ও একই সময়ে লকডাউনের ঘোষণা আসছে। এমন পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়বে।

আসন্ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ রেশনিং ব্যবস্থা চালু করার দাবিসহ রাষ্ট্রীয় খরচে ব্যাপক পরিসরে করোনা টেস্টের উদ্যোগ গ্রহণ করতে হবে।

সভায় জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার সভাপতিত্ব করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর