জেলা ছাত্রলীগ সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর এর বিরুদ্ধে মামলা প্রত্যাহার এর দাবীতে আগামী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি স্থগিত করেছে লালমনিরহাট জেলা ছাত্রলীগ।
শনিবার(১০ এপ্রিল) সন্ধ্যায় মুঠোফোনে বার্তাবাজারকে এই তথ্য নিশ্চিত করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু।এর আগে একটি ফেইসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান,”লালমনিরহাটের ব্যবসায়ীদের কথা চিন্তা করে এবং প্রশাসনের আশ্বাসের উপর ভিত্তি করে ছাত্রলীগের গৃহীত সোমবারের হরতাল কর্মসূচি স্থগিত করা হলো।”
উল্লেখ্য যে,উল্লেখ্য যে,গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার সাহেবপাড়া এলাকায় জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের বোনের বাসায় হামলার ঘটনা ঘটে।পরে এই ঘটনায় ছাত্রলীগ সভাপতিকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের হয়।
ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা ছাত্রলীগের কার্যালয়ে শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগ।সংবাদ সম্মেলনে পৌর ছাত্রলীগের নেতা শফিকুল ইসলাম পাপ্পু বলেন, দলীয় কোন্দলের কারণে ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্করসহ ছাত্রলীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলা প্রত্যাহার করা না হলে আগামী সোমবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে জেলা ছাত্রলীগ।
তুষার আচার্য্য/বার্তাবাজার/ভি.এস