সিংড়ায় শিশুকে মারধর, থানায় মামলার প্রস্তুতি

নাটোরের সিংড়ায় রিফাত (৭) নামে একজন শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৯ এপ্রিল) শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। সে ঐ বড়িয়া গ্রামের ওয়াসিমের পুত্র। বর্তমানে সে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীণ রয়েছে।

রিফাতের পরিবার সুত্রে জানা যায়, রিফাতের বাবা, মা গার্মেন্টস এ চাকুরি করে। প্রায় দু বছর থেকে সে নানার বাড়ি মহেশচন্দ্রপুর করলার বাজার এলাকায় বসবাস করে আসছে। নানা আ: বারেক, সে কৃষি কাজ করে।

গত শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঐ গ্রামের শাহিনের মেয়ে সাথে খেলার সময় ঘুরি উড়ানো কেন্দ্র করে সহপাঠি মেয়ের বাবা শাহিন হোসেন রিফাতকে মারপিট শুরু করে।

শিশু রিফাত। ছবি- বার্তা বাজার

পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এসময় তাঁর কান দিয়ে রক্ত বের হয়েছে বলে জানান নানী অকিলা বেগম।

এ বিষয়ে সিংড়া থানায় সাধারন ডাইরি করা হবে বলে জানান ঐ পরিবার।

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

রবিন খান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর