টাঙ্গাইলে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা!

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় শনিবার (১০ এপ্রিল) নতুন করে ৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৪৩০৫ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৬৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

এর মধ্যে টাঙ্গাইল সদরে ৩১, ঘাটাইলে ৮, মির্জাপুরে ৭, দেলদুয়ার ৪, ধনবাড়ীতে ৩, কালিহাতীতে ৩, সখীপুরে ৩, গোপালপুরে ২, ভুঞাপুরে ২, বাসাইলে ২, মধুপুরে ২ ও নাগরপুরে ১ জন রয়েছে। মৃত্যুর হার ১.৬১ ভাগ। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৮, মির্জাপুরে ১, কালিহাতীতে ১ ও ঘাটাইলে ১ জন রয়েছে। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ৫৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) থেকে দ্বিতীয় দফা সারাদেশসহ টাঙ্গাইলে লকডাউন শুরু হয়েছে। লকডাউনের ষষ্ঠ দিন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৫৬ জন।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বার্তা বাজারকে বলেন, এখন পর্যন্ত টাঙ্গাইল জেলায় ৪৩০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ১৬৫০, মির্জাপুরে ৬২৫, কালিহাতীতে ২৯৬, ঘাটাইলে ২৬৯, মধুপুরে ২৬৬, সখীপুরে ২৪৬, ভূঞাপুরে ২১৬, ধনবাড়ীতে ১৭৭, গোপালপুরে ১৬৬, দেলদুয়ারে ১৬২, নাগরপুরে ১১৫ ও বাসাইলে ১১৩ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৮৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এরা হলেন- টাঙ্গাইল সদরে ১৪৫৭, মির্জাপুরে ৬০০, কালিহাতীতে ২৬৮, মধুপুরে ২৫৩, ঘাটাইলে ২৪০, সখীপুরে ২৩১, ভূঞাপুরে ১৮৭, ধনবাড়ীতে ১৭১, দেলদুয়ারে ১৪২, গোপালপুরে ১৪০, নাগরপুরে ১০১ ও বাসাইলে ৮৯ জন।

গত বছরের (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় গত বছরের এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন, জুলাই মাসে ১০২৬ জন, আগস্ট মাসে ৯৬৪, সেপ্টেম্বর মাসে ৫২৯, অক্টোবর মাসে ১৫২, নভেম্বর মাসে ২০৫, ডিসেম্বরে ২১৮, চলতি বছরের জানুয়ারিতে ১৩৪, ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত ২৭১ জন, এখন পর্যন্ত (১০ এপ্রিল) ১৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা আবার বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১০ জন রোগী টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৫০ বেডের করোনা ডেডিকেডেট ইউনিটে ভর্তি রয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর