মহানবীকে অপমানের ৬ মাস পর খোলা হল ফ্রান্সের মসজিদ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের পর ফ্রান্সসহ সারাবিশ্বের মুসলিমরা বিক্ষোভ দেখায়। তখন নিরাপত্তার অযুহাতে ও মুসলিমদের এক প্রকার শাস্তি দেওয়ার নিমিত্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত গ্র্যান্ড মসজিদটি বন্ধ করে দেওয়া হয়।

দীর্ঘ ৬ মাস পর আবারও মসজিদের দরজা মুসলিমদের জন্য খোলা দেওয়া হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) জুমার নামাজের সময় প্যান্টিন গ্র্যান্ড মসজিদটি পুনরায় চালুর পর অনুষ্ঠিত নামাজে দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

ইউরোপ মহাদেশে সবচেয়ে বেশী মুসলিমের বসবাস ফ্রান্সে। এই ধর্মালম্বীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। প্রথম অবস্থানে আছে খৃষ্টান ধর্মের লোকজন।

২০২০ সালের ১৬ অক্টোবর দেশটির একটি স্কুলে শিক্ষক স্যামুয়েল প্যাটি মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন। পরবর্তীতে একজন চেচনিয়ান বংশোদ্ভূত কিশোর তাকে হত্যা করে। পুলিশের গুলিতে ওই কিশোর নিহত হয়। এরপর থেকে মুসলিমদের বিরুদ্ধে পুলিশ সদস্যরা বিভিন্ন অভিযান শুরু করে এবং শহরতলীল প্যান্টিন মসজিদ বন্ধ করে দেয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর