রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে। তবে তিনি এখনো আইসিউতেই আছেন। অক্সিজেন সাপোর্ট লাগছে।

শনিবার (১০ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন রিজভীর স্ত্রী আরজুমান আরা।

তিনি বলেন, রিজভী স্বাভাবিক খাবার খেতে পারছেন। ইতোমধ্যে পাঁচ বার তার করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছে।
তিনি বলেন, রিজভী আহমেদের অবস্থা ধীরে ধীরে ভালোর দিকে। তার কাশি কমেছে। এখনো আইসিইউতে আছেন। তার অক্সিজেন স্যাচুরেশন ৯৫%, ওঠা-নামা করছে। বাকিগুলো অপরিবর্তিত রয়েছে।

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

বার্তাবাজর/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর