অগ্নিদগ্ধ মেয়রের স্ত্রীর মৃত্যু

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়রের বাসভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মেয়রের স্ত্রী কানন বেগম ৪ দিন পর মারা গেছেন।

শনিবার দুপুরে তিনি মারা যান। এর আগে গত মঙ্গলবার অগ্নিদগ্ধ হওয়ার পর তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছিলো। এরপর তাকে আইসিইউতে রাখা হয়েছিলো।

মেয়রের স্ত্রীর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কানন বেগমের অবস্থা আগে থেকেই সংকটাপন্ন ছিলো। শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় আজ তিনি মারা গেছেন। মেয়র আবদুস সালামের স্ত্রী কানন বেগমের বয়স হয়েছিল ৪০ বছর। মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের রামগোপালপুরের মেয়রের বাসভবনে আকস্মিক বিস্ফোরণে কানন বেগমসহ আরও অন্তত ১৩ জন দগ্ধ হন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর