মহামারি করোনা ভাইরাস বৃদ্ধির কারণে সরকার এক সপ্তাহের লকডাউন ঘোষণা করলেও তখন সিনেমা হল ও নাটক সিনেমার শুটিং চালিয়ে রাখার কথা জানিয়েছিলো সংশ্লিষ্ট সংগঠনগুলো।
এদিকে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে দেশের সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
তারা জানিয়েছে, সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে দেশের সকল হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একই কারণে চলচ্চিত্র ও টিভি নাটকের শুটিং বন্ধ রাখার নির্দেশনা দ্রুতই জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। এ প্রসঙ্গে নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু জানান, ‘আমরা শুটিং বন্ধের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সবার সঙ্গে মিটিং করছি। ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জানাব।
বার্তাবাজার/ই.এইচ.এম