করোনা পরীক্ষা করা হচ্ছে খালেদা জিয়ার

দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এরই মাঝে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিন। বাড়ি সতর্কতা হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনমুনা নেওয়া হয়েছে করোনা পরীক্ষা জন্য। শনিবার (১০ এপ্রিল) গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।

জানা যায়, কবেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে করোনার নমুনা দেওয়া হয়। ল্যাবএইড হাসপাতালের টেকনোলজিস্ট মো. সবুজ মিয়া তার বাসায় বিকাল ৩টায় প্রবেশ করার কিছুক্ষ পর ভাগ্নে ডা. মামুনও যান।

তার উপস্থিতিতেই খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ এবং ডায়াবেটিস পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়।

উল্লেখ্য, সরকারের বিশেষ নির্বাহী আদেশে বর্তমানে কারাগার থেকে বাইরে আছে খালেদা জিয়া। তবে শর্তসাপেক্ষে তার মুক্তিকে নেতাকর্মীরা দাবি করছেন গৃহবন্দি করে রাখা হয়েছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাগারে যেতে হয়েছিল। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর গত বছর করোনা মহামারি বৃদ্ধি পাওয়ার পর পরিবারের আবেদনে তাকে ৬ মাসের জামিনে মুক্তি দেয় সরকার, যা তিন দফায় বৃদ্ধি করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর