দেশের দুই জায়গা থেকে করোনা বেশি ছড়াচ্ছে

প্রতিদিনই পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনায় নতুন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। তালিকা দীর্ঘ হলেও মানুষের মাঝে সচেতনতা বাড়ছে না। স্বাস্থ্যবিধি মানায় মানুষের উদাসীনতা ক্রমশ বেড়েই চলেছে।

এরই মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে দেশের বাজার ও গণপরিবহন থেকেই বেশি ছড়াচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসটি।

আইইডিসিআর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাজার ও গণপরিবহন থেকে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে ৬১ শতাংশ। অন্যদিকে জনসমাগমস্থল থেকে করোনা ছড়ানোর ঝুঁকি শতকরা ৩৫ ভাগ।

তারা জানায়, গত ৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত প্রায় সাড়ে আট হাজার করোনা রোগীর তথ্য পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। শনাক্ত রোগীদের মধ্যে ৬০ শতাংশেরই বাজারে যাওয়া এবং গণপরিবহন ব্যবহারের ইতিহাস আছে। এর বাইরেও সভা-সেমিনারসহ অন্য জায়গা থেকেও করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আইইডিসিআর বলছে, জনসমাগমস্থল, উপাসনালয়, এক বিভাগ থেকে আরেক বিভাগে ভ্রমণ, স্বাস্থ্যসেবা কেন্দ্র, পর্যটনকেন্দ্র এবং সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে করোনা ছড়াচ্ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর