বাড়ি ফিরতে চায় বৃদ্ধাশ্রমে থাকা পাকুন্দিয়ার ফুলবানু (ভিডিওসহ)
ফুলবানু বেগম। বয়স ৭৫। ঠিকমতো কথা বলতে পারেন না। শুক্রবার (৯ এপ্রিল) রাজধানীর ওয়ারী এলাকা থেকে রাত ১১ টার দিকে রাস্তায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে মিরপুরের বৃদ্ধাশ্রম চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের সদস্যরা। প্রাথমিকভাবে তার নাম ফুলবানু, বাড়ি ষাটকাহন এবং বাবার বাড়ি ঘাগড়া বলেছেন। সাধারণত এ দুটি গ্রামের অবস্থান কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। তার ২ ছেলেও আছে বলে জানান তবে তাদের নাম বলতে পারছেন না।
চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক মিল্টন সমাদ্দার বার্তা বাজারকে জানান, রাত ১১ টার দিকে রাজধানীর ওয়ারী এলাকা থেকে একজনের মাধ্যমে জানতে পারেন ফুলবানু রাস্তায় পড়ে আছে এবং কান্নাকাটি করছে। সেখানে প্রতিষ্ঠানটির সদস্যরা তাকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে আনলে ওনার কাছ থেকে কিছু টাকার মতোও পাওয়া যায়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…
মিল্টন সমাদ্দার জানান, ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে মহিলার কোনো স্বজন তাকে দিয়ে ভিক্ষাবৃত্তি করাচ্ছে। প্রতিদিন সকালে ওয়ারি এলাকায় বসিয়ে রেখে যায়, আবার সন্ধ্যায় ওনাকে নিয়ে যায়। গতকাল হয়ত ওনার টাকা নিয়ে গেছে,কিন্তু ওনাকে রাস্তায় রেখে যাওয়ায় কান্নাকাটি করতে থাকলে পথচারীরা আমাকে বিষয়টি জানিয়েছে।
তিনি আরও জানান, এই মায়ের সাথে কথা বলার সময় তিনি বাড়ি ফিরে যেতে চায় বলে আকুতি জানিয়েছেন। এমন অবস্থায় পরিবারের সদস্যদের খুজে বের করা প্রয়োজন যেনো আমার এ আশ্রম থেকে এসে নিয়ে যেতে পারে। যতদিন পর্যন্ত ওনার পরিবারের কাউকে না পাওয়া যায় ততদিন পর্যন্ত আমার এখানেই থাকবে।
মিরপুরের দক্ষিণ পাইক পাড়ায় অবস্থিত এ বৃদ্ধাশ্রম চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে ১০৭ জন বৃদ্ধ মা বাবা এবং ১২ জন শিশু আছে আছেন যারা পরিবার থেকে একেবারেই বিতারিত। তাদের নিয়েই মিল্টন সমাদ্দারের একটি পরিবার।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…
বার্তা বাজার/শাহরিয়া