সুনামগঞ্জের হাওরাঞ্চল খ্যাত তাহিরপুর উপজেলার কৃতিমুখ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ার(৭৬) আর নেই।( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার(১০ এপ্রিল) সকালে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিশিষ্ট এই সাংবাদিকদের মৃত্যুতে নিজ জন্মস্থান তাহিরপুরে নেমে এসেছে শোকের ছায়া। তাহিরপুর উপজেলা প্রেসক্লাব, উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্টজনেরা শোক জানিয়েছেন।
শিক্ষক লুৎফুল করীম জানান, সম্পর্কে তিনি আমার ভাই হোন। গ্রামের সবাই উনাকে একজন সদালাপী, বিনয়ী হিসেবেই জানতেন। তাঁর মৃত্যুতে নিজ গ্রাম বিন্নাকুলীতে শোক নেমে এসেছে।
বাদাঘাট কালচারাল সোসাইটির সভাপতি সাজ্জাদ হোসেন শাহ্ বলেন, ভাটির জনপদ তাহিরপুরের কৃতি সন্তান হাসান বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে জাতি হারালো একজন আন্তর্জাতিক মানের সাংবাদিক, তাহিরপুরবাসী হারালো একজন অভিভাবক।
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বলেন, তাহিরপুরের কৃতিমুখ প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ারের না ফেরার দেশে চলে যাওয়ায় যে শূন্যস্থান তৈরি হয়েছে তা সত্যি অপূরনীয়।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা জানান, তাহিরপুরের কৃতি সন্তান, হাওরবাসীর গর্ব বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে আমরা একজন সত্যিকারের অভিভাবক হারালাম। জীবদ্দশায় তাহিরপুরের উন্নয়নে তিনি কিছু পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতায় তা আর আলোর মুখ দেখেনি।
জানা গেছে, হাসান শাহরিয়ার ১৯৪৪ সালের ২৫ এপ্রিল সুনামগঞ্জের তাহিরপুরের বিন্নাকলি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৬০-এর দশকে দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা শুরু করেন। এরপর পাকিস্তানের করাচিতে পড়াশুনা ও দৈনিক ডন পত্রিকায় কাজ করেন। সেখানে ইত্তেফাকের প্রতিনিধি ছিলেন। সত্তরের দশকের শুরুতে ঢাকায় এসে দৈনিক ইত্তেফাকে কাজ শুরু করেন। ২০০৮ সালে নির্বাহী সম্পাদক হিসেবে অবসর নেন।
ইত্তেফাকের পাশাপাশি আন্তর্জাতিক সাময়িকী নিউজ উইক, আরব নিউজ, ডেকান হ্যারাল্ডসহ বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) আন্তর্জাতিক সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৩-৯৪ সালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন।
এইচ এম আবির/বার্তাবাজার/ভি.এস