যুব মহিলা লীগ সেক্রেটারি অপু উকিল করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও আলোচিত নারী নেত্রী অপু উকিল। শনিবার (১০ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

অপু উকিল লিখেন, কয়েকদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ অনুভব করছিলাম। শনিবার রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ এসেছে। আপনারা সকলে সতর্ক থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন।

এর আগে অপু উকিলের স্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা থেকে নির্বাচিত সংসদ সদস্য অসীক্ম কুমার উকিলও করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

অপু উকিল নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে ছিলেন। অপু উকিল ১৯৭২ সালের ৯ জানুয়ারি শরীয়তপুর জেলায় জন্ম গ্রহণ করেন। পরবর্তীতে রাজনীতিবিদ অসীম কুমার উকিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

অপু উকিলের রাজনীতিতে আগমন ওবায়দুল কাদেরের হাত ধরে; দৈনিক বাংলা পত্রিকায় লেখালেখি করার সময়। বেগম বদরুন্নেসা কলেজে থাকাকালীন ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেন। পরবর্তীতে আওয়ামী যুব মহিলা লীগের নেতৃত্বে আসেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর