বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার: এমপি আজিজ

সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ সদস্য অধ্যাপক ডাঃ মো. আব্দুল আজিজ বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সব সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে থাকেন। এ কারণেই সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করার উদ্যোগ গ্রহণ করেছে। ধান রোপণ থেকে কাটা পর্যন্ত সব কিছুই যন্ত্রের মাধ্যমে করা হবে।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে রায়গঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আলমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজী জিন্নাহ ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (হৃদয়) প্রমূখ।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর