হরতাল ডেকেছে ছাত্রলীগ (ভিডিওসহ)

লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করায় আগামী সোমবার (১২ এপ্রিল) জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রলীগ।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে জেলা ছাত্রলীগে এক সংবাদ সম্মেলন করে মামলা প্রত্যাহারের দাবি জানায়। সেখানে মামলা প্রত্যাহার না হলে হরতালের হুঁশিয়ারি দেওয়া হয়। শনিবার (১০ এপ্রিল) পর্যন্ত মামলা প্রত্যাহার হয়নি। বরং দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। তাই সোমবারের হরতাল অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।

সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন, দলীয় কোন্দলের কারণে ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্করসহ ছাত্রলীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। জেলায় সকাল সন্ধ্যা হরতাল পালন করবে জেলা ছাত্রলীগ।

এরপর রাতের বেলায়ই জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের বোনের সাহেবপাড়া এলাকার বাসায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করকে।

ভিডিও দেখতে ক্লিক করুন

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর