বোয়ালমারীতে যুবককে হাতুড়ি পেটা, থানায় অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমরাইল গ্রামে যুকককে হাতুড়ি পিটিয়ে মারাত্মক জখম করেছে প্রতি পক্ষরা। আহত অবস্থায় ওই যুবককে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় শনিবার (১০ এপ্রিল) আহত রিয়াজ চৌধুরীর বাবা বাদি হয়ে কালাম মোল্যাকে ১নং আসামি করে ৭জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, জমি জমা বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় কুমরাইল গ্রামের হাফিজ মোল্যার মুদি দোকানের সামনে কুমরাইল গ্রামের কালাম মোল্যা গংরা রিয়াজকে (১৮) হাতুড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত রিয়াজ চৌধুরীকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে অভিযুক্ত কালাম মোল্যা বলেন, রিয়াজ চৌধুরী আমাকে মারধর করার সময় হাতাহাতির ঘটনা ঘটে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, রিয়াজ চৌধুরীকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করার জন্য ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর