লালমনিরহাটে জেলা আ’লীগ-ছাত্রলীগ মুখোমুখি, শহরজুড়ে সংঘর্ষ

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতির নামে থানায় মামলা দায়েরের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সারা শহরজুড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মুখোমুখি অবস্থানের কারনে রণক্ষেত্রে পরিণত হয়েছে শহর। দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে শহরের গোসলা বাজার এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনায় শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে আগামী সোমবার লালমনিরহাটে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জেলা ছাত্রলীগের একাংশ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর