প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিলে এর তীব্রতা কমে যাবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সবাইকে এই টিকা দেওয়ার সক্ষ্মতা সরকারের আছে বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার (১০ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলায় করোনার দ্বিতীয় ডোজ টিয়া নেওয়ার পর সাংবাদিকের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। এসময় সবাইকে টিকা নেওয়ার আহ্বানও জানান তিনি।
হেফাজত ইস্যুতে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ‘জিহাদ ঘোষণা’ ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য বাংলাদেশে কার্যকর আইন আছে। দেশে কেউ অরাজকতা সৃষ্টি অথবা জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করলে, সরকার তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, জনগণ তাদের সেবা করার দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনার সরকারকে ভোট দিয়েছে। সেখানে কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকার অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
বার্তা বাজার/এজে