‘শিশু বক্তা’ খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আনা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহাড়ায় তাকে এই কারাগারে আনা হয়।
কারাগার স্থানামতরের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন, গাজীপুর জেলা কারাগারের সুপার বজলুর রশিদ আখন্দ। রফিকুল ইসলাম সকাল ১০টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছান বলে কারা সূত্রে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে রফিকুল ইসলামকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগের দিন (৭ এপ্রিল) তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র্যাব। রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে গত ৮ এপ্রিল র্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানায় মামলা করে। পরে ঢাকায় তার নামে আরও একটি মামলা করা হয়।
বার্তা বাজার/এসজে