টাঙ্গাইলে ৪৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে ৪৪০ পিস ইয়াবাসহ তাছলিমা বেগম (৩৬) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

শনিবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার বোয়ালী আদালত পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত- নারী বোয়ালী আদালত পাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। এসময় তার কাছ থেকে ৪৪০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। যায় মূল্য (অনুমানি ১,৩২,০০০ টাকা)।

টাঙ্গাইলের র‌্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইলের মধুপুর উপজেলাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল। ওই নারী টাঙ্গালের মধুপুর থানা এলাকাসহ আশপাশ থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিল।

আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর