রায়পুরায় প্রধানমন্ত্রীর উপহার প্রদান ও প্রেস ব্রিফিং
নরসিংদীর রায়পুরায় দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাচ্ছে ৫০০ অসহায় পরিবার।
শনিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার মরজাল ইউনিয়ন পরিষদে এ উপহার প্রদানের উদ্বোধন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন এবং মরজাল ইউপি চেয়ারম্যান সানজিদা সুলতানা নাসিমা সহ আরো অনেকে।
প্রধান অতিথি মো. শফিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জি.আর ক্যাশ এর মাধ্যমে রায়পুরা উপজেলার প্রতিটি ইউনিয়নের ৫ শত অসহায় পরিবারের মাঝে ৫০০ টাকা করে নগদ অর্থ প্রধান করা হবে। জিআর ক্যাশের আওতায় প্রত্যেক ইউনিয়নে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং রায়পুরা পৌরসভায় ১ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হবে।
প্রতিটি ইউনিয়নে মনিটরিং টিম করে দেওয়া হবে যাতে উপহারের অর্থ যথাযথ বন্টন ও তদারকি করা হয়। আগামী ১৬ এপ্রিলের মধ্যে ২৪ টি ইউনিয়নে এ টাকা বিতরন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি