আ.লীগ নেতার বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মাসুদ রানার বাসা থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাসুদ রানাকে (৪৬) আটক করে পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে শহরের খানকা শরীফ এলাকা থেকে হাসান আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসান আলী শহরের থানা পাড়ার মৃত হযরত আলীর ছেলে। তিনি শহরে আফজাল সুজ নামে জুতা- স্যান্ডেলের ব্যবসা করতেন।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মাসুদ রানার বাড়ি থেকে হাসান আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদেরর জন্য বাড়ি মালিককে আটক করা হয়। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছে, মাসুদ রানা সুদের ব্যবসা করতেন। তিনি হাসান আলীর কাছে সুদের টাকা পেতেন। ওই টাকা আদায়ের জন্য হাসানকে নিজ বাড়িতে আটকে রেখেছিলেন তিনি। মাসুদের টাকা পরিশোধ করতে না পেরে হাসান আলী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি তাদের।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর