পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটের শুরু থেকেই উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। এতে গুলিতে ৪ জন নিহত হয়েছে।
শনিবার(১০ এপ্রিল) ভোটগ্রহণ শুরুর পর রাজ্যের কুচবিহার জেলায় এ ঘটনা ঘটে। -খবর সংবাদ প্রতিদিন
এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় পাঠানটুলি এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পুলিশ, ব়্যাব ও কমব্যাট ফোর্স। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কমিশনের তরফে ফোন করা হয়েছে রিটার্নিং অফিসারকে।
চতুর্থ দফায় রাজ্যের ৫ জেলার ৪৪টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে উত্তরবঙ্গের কোচবিহার জেলার ৯টি আসনে ভোট চলছে।
বার্তাবাজার/পি