সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে ১ লাখ ৪৫ হাজার আক্রান্ত

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি দিনকে দিন ভয়াবহ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৪৫ হাজার ৩৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৭৯৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৪৩৬ জনে। ভারতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ কোটি ২০ লাখ ৫০ হাজার ৯২৬ জনের।

ভারতে আশঙ্কাজনকহারে বাড়ছে করোনার সংক্রমণ। টানা চারদিন ধরেই দেশটিতে সংক্রমণ ১ লাখের বেশি। করোনায় ভারতে সবচেয়ে বেশি বিপর্যস্ত মহারাষ্ট্র।

এ রাজ্যে শনিবার থেকে এক সপ্তাহের লকডাউন জারি করা হয়েছে। এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে আছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫৮ হাজার ৯৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর