ধামইরহাটে মোবাইলের দোকানে চুরি

নওগাঁর ধামইরহাট উপজেলার সদর এলাকার চকময়রাম বাজারে একটি মোবাইলের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এসময় মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রিকপন্য, বিকাশ, নগদ, ফ্লেক্সিলোডসহ প্রায় ২ ললক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

শনিবার (১০ এপ্রিল) ভোর রাতে চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার দক্ষিণ পার্শে ‘মানিক টেলিকম ’র দোকানে এ চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক রহমত আলী মানিক জানান, প্রতিদিনের ন্যায় ঘটনার আগেরদিন শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি।
সকালে দোকানে এসে দেখতে পান সাটারের তালা ভাঙা। এ সময় ভেতরে গিয়ে দেখেন দোকানে থাকা কয়েকটি ব্যান্ডের মোবাইল ফোন, ইলেকট্রিক বিভিন্ন পণ্য, ক্যাশ ভেঙে নগদ অর্থ প্রায় ২লাখ টাকা এবং কার্ডসহ প্রয়োজনীয় কিছু কাগজপত্রও চুরি গেছে।

এ ঘটনায় চুরিরর দৃশ্য সিসি টিভিতে রেকর্ড আছে বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেন ভুক্তভোগী দোকান মালিক।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন বলেন, এবিষয়ে কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

রেজুয়ান আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর