লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে পত্রিকা এজেন্ট অফিসসহ ১০ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে বৈদ্যুতিক শটসার্কিটের আগুন লেগে বইয়ের দোকান ও ঔষধের ফার্মেসিসহ ১০টি দোকান পুড়ে গেছে।

শনিবার রাত আনুমানিক ৪টার দিকে চন্দ্রগঞ্জ বাজার বাস স্টন্ডের পাশে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন লক্ষ্মীপুর ফায়ার স্টেশনের দমকল বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিরুচি বেকারী এন্ড সুইটস থেকে প্রথমে আগুনের সুত্রপাত্র হয়। ওই দোকান থেকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে এবং মুহুর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি লাইব্রেরি, একটি ঔষধের ফার্মেসি, দুটি সেলুনের দোকান, দুটি কনফেকশনারী ও পত্রিকার এজেন্টসহ মোট ১০টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওয়াসি আজাদ ঘটনা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে তারা ধারণা করছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সাড়ে ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর