কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়িতে ভেসে এসেছে আরো একটি মৃত তিমি। শুক্রবার(৯ এপ্রিল) একটি মৃত তিমি উদ্ধার শেষ করতে-না করতেই ভেসে আসলো আরও ১ টি মৃত তিমি।
শনিবার(১০ এপ্রিল) সকাল ৯টার দিকে সৈকতে মৃত তিমিটি দেখে স্থানীয়রা বনবিভাগ এবং পরিবেশ অধিদপ্তরে খবর দেয়।
জানা যায়, ভেসে আসা ২য় মৃত তিমিটি ৪৩ ফিট লম্বা। ধারণা করা হচ্ছে, ১৫ দিন আগে মারা গেছে তিমিটি। গতকালের তিমিটির মতো এটিতেও পচন ধরেছে। তিমিটির বিভিন্ন অংশে দেখা গেছে ক্ষত এবং উদ্ভট দুর্গন্ধ ছড়াচ্ছে।
পরিবেশ কর্মীরা জানিয়েছেন, অল্প কিছুক্ষণের মধ্য শুরু হবে উদ্ধার তৎপরতা।
সৈকতে এভাবে একের পর এক মৃত তিমি ভেসে আসার বিষয়টি পরিবেশবিদদের মাঝে নানা ধরণের প্রশ্ন দেখা দিয়েছে।
বার্তাবাজার/পি