ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী গাড়িচাপায় রুহুল আমিন(৩৩) নামের এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছে।
শুক্রবার (৯ আগষ্ট) রাত পৌনে ১২ টার দিকে সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের বাদল মিয়ার ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রুহুল আমিন বাড়িতে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর এলাকায় রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে ঘটনাস্থলে রুহুলের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা রুহুলকে উদ্ধার করে পুলিশকে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করেন এবং নিহতের পরিবারের লোকদের কোন অভিযোগ ছিল না বলে, তারা লাশ বাড়িতে নিয়ে গেছেন বলে জানিয়েছেন ওসি।
সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/পি