করোনায় পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ড. এ কে এম র‌ফিক আহাম্মদ বেশ কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার এবং সচিব জিয়াউল হাসান এনডিসি।

ড. এ কে এম রফিক আহাম্মদ ১০ম বিসিএস ফোরামের সদস্য এবং প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব ছিলেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর