বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব কোনোভাবেই থামছে না। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রায় ১৩ সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ৬২২ জন। মৃত্যু হয়েছে ২৯ লাখ ২৮ হাজার ৫৫৯ জনের।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৯১৭ জন।
শনিবার (১০ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য জানিয়েছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ২ হাজার ৭৭২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ৮৪০ জনের।
আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৩৩ লাখ ৭৫ হাজার ৪১৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন।
বার্তাবাজার/পি