সাভারে পোশাক কারখানায় আগুন

সাভারের জিরাবো এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

শনিবার (১০ এপ্রিল) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল বাহিনী জানিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল বাহিনী সদস্যরা এখনও ঘটনাস্থলে আছেন, পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর