দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়ার শাহজানপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম (৩২) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

সাইফুল ইসলাম উপজেলার সুজাবাদ দহপাড়ার মোজাফ্ফর রহমানের ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বেতগাড়ী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার এসআই শামীম আহমেদ জানান, বেতগাড়ী এলাকায় ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকা দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭৩৭৩) এবং বগুড়া দিক থেকে আসা মাটিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে মাটিবোঝাই ট্রাক চালকের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের হেফাজতে রয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর