চট্টগ্রাম নগরীতে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড

মহামারী করোনা বিস্তার রোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫৮হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এসময় ৪হাজার ৫০০মাস্ক বিতরণ করা হয়।

আজ শুক্রবার (৯ এপ্রিল) নগরীর ১৫টি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার দিন ব্যাপী জেলা প্রশাসনের ৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর পতেঙ্গা, ইপিজেড, বন্দর, পাহাড়তলী, হালিশহর, আকবরশাহ, কোতোয়ালি, সদরঘাট, ডবলমুরিং, বায়েজিদ, খুলশী মোড়, চকবাজার, বাকলিয়া, চাঁন্দগাও, পাচলাইশ এলাকায় অভিযান চালায়। এসময় তারা ৪হাজার ৫০০মাক্স বিতরনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্টানকে সরকারী নির্দেশ অমান্য করার দ্বায়ে ৩৪টি মামলার বিপরীতে ৫৮ হাজার ৯০০টাকা অর্থ দন্ড আদায় করেন।

মোবাইল কোর্টের নেতৃত্বদেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী, গালিব চৌধুরী, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, প্লাবন চৌধুরী, সোনিয়া হক।

খাঁন মাহমুদ আইউব/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর