রাজধানীর হাতিরঝিল এলাকায় এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় ৪ র্যাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে রায়বের হাতেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয়।
এ বিষয়ে শুক্রবার (৯ এপ্রিল) র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে হাতিরঝিল থানা পুলিশের হাতে গ্রেফতার হওয়া চার সদস্যকে ইতোমধ্যেই র্যাবের কাছে আনা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, তদন্ত করে যদি প্রমাণ পাওয়া যায় যে, তারা ঘটনার সঙ্গে জড়িত। তাহলে তাদের ছাড় দেওয়া হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে।
তিনি আরও বলেন, কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না। এই পর্যন্ত র্যাবে যতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। বাহিনী কোনো ব্যক্তির অপরাধের দায় নেয় না। র্যাবে অপরাধ করলে শাস্তি দেওয়ার গড় শতভাগ।
তবে গ্রেফতারকৃত র্যাব সদস্যদের পরিচয় জানাতে অপারগতা জানান তিনি। কমান্ডার মঈন শুধু বলেন, এরা নির্দিষ্ট কোনো ব্যাটালিয়নের নয়।
বার্তা বাজার/এসজে