বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন: সভাপতি সাদিদ, সম্পাদক সাইফুল
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে জেলা কমিটি।
এই কমিটিতে তৌফিক খান সাদিদ সভাপতি ও মোঃ সাইফুল ইসলামকে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি মোঃ জাকারিয়া মাসুদ রাজীব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা আছে, আগামী এক বছরের জন্য উপজেলা ছাত্রলীগের এ কমিটি অনুমোদন দেয়া হলো।
কমিটিতে সহ-সভাপতি হিসাবে সাইফুল ইসলাম তুরান, যুগ্ন-সাধারন সম্পাদক শেখ হাদিসউজ্জামান রুদ্র, ও সাংগঠনিক সম্পাদক হিসাবে আল আদিয়াত জিসান ও সাহেদ সিদ্দিক নাম উল্লেখ করা হয়েছে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভি.এস