সন্ধ্যার পর দোকান খোলা রাখায় কর্ণফুলীর চার দোকানীকে জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশ না মেনে সন্ধ্যায় দোকান খোলা রাখার দায়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চার দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যেটেক ও শিকলবাহা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

অভিযানে ওয়ালটন, ফুলকলি নুর সুইটস স্টোরসহ চার দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সন্ধ্যা ৬টার পর কাঁচাবাজার ও ফার্মেসি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। সরকারি নির্দেশনা অমান্য করায় ৪ দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন স্বাস্থ্যবিধি মেনে মানুষের চলাচল নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময়ে মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ এবং করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পথচারীদের নির্দেশনা দেওয়া হয়।

সুমন শাহ/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর