মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাঁশ পেটে ঢুকে চালক নিহত, আহত ১

মেহেরপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত হয়েছে। মেহেরপুর–চুয়াডাঙ্গা প্রধান সড়কের দরবেশপুর নামক সড়কে মাইক্রো বাসকে ওভার টেক করতে গিয়ে বাঁশবাহী গাড়ীর বাঁশ পেটে বিদ্ধ হয়ে মোটরসাইকেল চালক রিপনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৯ এপ্রিল) বিকেল ৫ টার সময় দরবেশপুরে সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে।

মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে রিপন(২৮) ও একই গ্রামের টুটুলের ছেলে মামুন (২৬) মোটর সাইকেল যোগে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুর নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি মাইক্রো বাসকে ওভার টেক করতে গেলে বাঁশবাহী আলমসাধু গাড়ির সাথে ধাক্কা লেগে সরাসরি রিপনের পেটের মধ্যে বাঁশ বিদ্ধ হযে মারা যায়। এসময় তার বন্ধু মামুন গুরুতর আহত হয়।

স্থানীয়রা জানান, মেহেরপুরের দরবেশপুর সড়ক হয়ে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। দরবেশপুরে পৌছালে চুয়াডাঙ্গার দিক থেকে আসা মাইক্রোবাসকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে বাঁশের গাড়ীর সাথে সংঘর্ষ হয়।এসময় মোটরসাইকেল চালক রিপন ও মামুন বাঁশবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়।আহতের মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার রিপনকে মৃত ঘোষনা করেন।

পরে মোটর চালক আরোহী মামুন এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করা হয়েছে।

মাসুদ রানা/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর