পাকুন্দিয়ায় মারা যাওয়া ছাত্রদল নেতার পরিবারের পাশে আমিনুল হক জজ
পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুমন আকন্দের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত এবং তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সাধারণ সম্পাদক আমিনুল হক জজ। এ সময় তিনি আসন্ন ঈদুর ফিতরকে সামনে রেখে সুমন আকন্দের মেয়ে মাওয়ার জন্য উপহারও তুলে দেন।
শুক্রবার (৯ এপ্রিল) জুমার নামাজের পর বুরুদিয়া ইউনিয়নের নামাপুটিয়া গ্রামে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজারুল হক শিপু, আমিনুল, সুরুজ মিয়া, ছাত্রনেতা পাপ্পু, রাইহান, জিবন মিয়া, সুখিয়া ইউনিয়ন ছাত্রদলে সভাপতি ওয়াসিম,চন্দিপাশা ইউনিয়ন ছাত্রদলে সভাপতি বাক্কার, নারান্দী ইউনিয়ন ছাত্রদলে সিনিয়র সহ-সভাপতি তুসার, সেচ্ছাসেবক দলের সজিব, বুরুদিয়া ইউনিয়ন ছাত্রদলে সভাপতি মামুন, সাংগনিক সম্পাদক কাজি শুভ,ছাত্রনেতা আজিজুল হাকিম মীর, পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক নাজমুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা নজরুল সরকার, আইনুল হক, আল আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা তার কবর জিয়ারত করেন এবং পরিবারের খোঁজ খবর নেন।
উল্লেখ্য,গত বছরের ০৭ এপ্রিল পাকুন্দিয়ায় করোনার উপসর্গ নিয়ে সুমন আকন্দের মৃত্যু হয়। তারপর পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তিনি বুরুদিয়া ইউনিয়নের নামাপুটিয়া গ্রামের আবুল হাসিম আকন্দের ছেলে। তিনি একটি ফার্মাসিউটিক্যালস কম্পানিতে চাকরি করতেন।
বার্তা বাজার/শাহরিয়া