বগুড়া সোনাতলা উপজেলা জাতীয় শ্রমীকলীগ কার্যালয়ে শুক্রবার বিকেল ৪ টায় সংগঠনটির পৌর কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে করোনা কালীন সময়ে যথারিতি স্বাস্থ্যবিধি মেনে সোনাতলা উপজেলা শাখা অফিস হতে এক মিছিল বের হয়ে পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা জাতীয় শ্রমীকলীগের যুগ্ম আহবায়ক এটিএম রেজাউল করিম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় শ্রমীকলীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আকতার হোসেন বুলুু।
পরে প্রায় ২শত জন শ্রমীকলীগের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে পৌর কমিটি গঠন করা হয় এতে পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত হয় লিমন মিয়া, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদ আব্দুল মান্নানকে মনোনীত করে ৪৫ সদস্য কমিটি বাস্তবায়নের দায়িত্ব প্রদান করা হয়।
মিনহাজুল বারী/বার্তাবাজার/ভি.এস