আশুগঞ্জের ২টি স্পটে পুলিশের এলএমজি চেকপোষ্ট স্থাপন
হেফাজতে ইসলামের ভাঙচুর-অগ্নিসংযোগের পর নিরাপত্তা জোরদার করতে আশুগঞ্জের ২টি স্পট আশুগঞ্জ থানা ও ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা পুলিশের এলএমজি চেকপোষ্ট স্থাপন করা হয়েছে। এ সব নিরাপত্তা পোষ্টে আধুনিক ও ভারী অস্ত্রসহ প্রশিক্ষিত পুলিশ সদস্যসের নিয়োগ করা হয়েছে।
শুক্রবার বিকেল থেকে এসব পোস্টে দ্বায়িত্ব পালন শুরু করেছেন জানিয়েছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ। তিনি আরো জানিয়েছেন, প্রতিটি চেক পোস্টে ২৪ ঘন্টায় প্রশিক্ষিত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি স্থাপনায় বালু ও মাটি দিয়ে নির্মাণ করা হয়েছে এলএমজি (লাইট মেশিনগান) পোস্ট।” প্রত্যেকটি থানা ফাঁড়ি ও ক্যাম্পে ইতিমধ্যেই জনবল বৃদ্ধিসহ অত্যাধুনিক অস্ত্র সস্ত্র সরবরাহ করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ জানান, যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সক্ষমতা বাড়াতেই বাড়তি
নিরাপত্তমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সা¤প্রতিক প্রেক্ষপটে কোন দুষ্কৃতিকারী যেন পুলিশ স্থাপনায় হামলা বা সহিংস ঘটনা ঘটাতে না পারে সেজন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/ভি.এস