করোনায় স্বাস্থ্যবিধি ভেঙে জরিমানা গুনলেন প্রধানমন্ত্রী

করোনাকালে নিজের ৬০তম জন্মদিন পালন করেন নরওয়ের প্রধানমন্ত্রী। পারিবারিকভাবে জন্মদিনের অনুষ্ঠান পালন করলেও করোনাকালে জারিকৃত স্বাস্থ্যবিধি ভঙ্গ করেন তিনি।

এই ঘটনায় প্রধানমন্ত্রী আর্না সোলবার্গকে জরিমানা করেছেন দেশটির পুলিশ। তবে তিনি এজন্য ক্ষমা চেয়েছেন বলে শুক্রবার (৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির পুলিশপ্রধান ওলে সায়েভেরুদ।

তিনি জানান, গত ফেব্রুয়ারিতে একটি পাহাড়ি রিসোর্টে ওই পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী। এতে ১৩ জন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। দেশটিতে করোনার কারণে ১০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। তিনি করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় ২০ হাজার নরওয়েজিয়ান ক্রোন বা ১ হাজার ৭১৩ ইউরো জরিমানা করে পুলিশ।

পুলিশ বলছে, এ ধরনের ঘটনায় সাধারণত জরিমানা করা হয় না। করোনার বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সরকারি দায়িত্বের অগ্রভাগে রয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনিই বিধি ভাঙছেন। এ জন্য জরিমানা করা হয়েছে নরওয়ের দুইবারের প্রধানমন্ত্রীকে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর