তেঁতুলিয়ায় নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদীতে পাথর তুলতে গিয়ে জয়নুল (৫০) নামে এক পাথর শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুল পাড়া এলাকায় ডাহুক নদীতে এ ঘটনা ঘটে। নিহত জয়নুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, অন্য পাথর শ্রমিকদের সাথে জয়নুল ইসলাম প্রতিদিনের মতো বাড়ির পাশের ডাহুক নদীতে পাথর তুলতে যায়। পাথর তোলার জন্য পুরাতন নদীর গর্তে নামে পানিতে ডুব দিলে দীর্ঘসময় থাকে। এতে শ্রমিকদের সন্দেহ হলে তারাও নদীতে ডুব দিতে থাকে। এক পর্যায়ে না পেয়ে। শ্রমিকদের মধ্যে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা নদীর নীচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে তেঁতুলিয়া ফায়ার সার্ভিস কতৃপক্ষ জানান, আমরা আমরা ১২ টা ১৫ মিনিটে খবর পায়। আমরা তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করি।

এস.এম আল আমিন/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর