দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫৮৪ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ৪২ জনই ঢাকা বিভাগের। এই সময়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে দুইজন, খুলনায় তিনজন, বরিশালে চারজন, সিলেটে একজন ও ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মৃত ৬৩ জনের মধ্যে বিশোর্ধ্ব ২ জন, ত্রিশোর্ধ্ব ৫ জন, চল্লিশোর্ধ্ব ৪ জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন এবং ষাটোর্ধ্ব ৩৬ জন রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ হাজার ৪৬২ জন রোগী শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনের। নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৫১১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।
বার্তাবাজার/নব