সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৪’শ জনকে জরিমানা

মহামারি করোনার ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ৪ দিনে ৪’শ জনেরও বেশি মানুষ মামলা করে প্রায় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। চলতি মাসের ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত এ জরিমানা গুনেছে স্বাস্থ্যবিধি না মানা ব্যক্তিরা।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

তিনি জানান, স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, স্বাস্থ্যবিধি মানাতে গত ২৪ ঘণ্টায় জেলার ৯টি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৭ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অভিযোগে ৩৩টি মামলা হয়েছে। এসব মামলায় ৭৯ জনকে মোট ১০ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানায় ওই ৪ দিনে ৪’শ ব্যক্তির নিকট হতে জরিমানা আদায় করা হয়েছিলো ৯৫ হাজার ৫৮০ টাকা।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর