বাংলাদেশের করোনা টিকা দ্বারা নিয়ন্ত্রণ সম্ভব হবে না!

টিকা প্রতিরোধ করতে পারে এমন নতুন ধরণের করোনাভাইরাসের উৎপত্তিস্থল বাংলাদেশে হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মত এখনই যদি কঠোরতম লকডাউন কার্যকর ও বিমানবন্দরে যাত্রীদের আত্মন নিশ্চিত না করা যায় তাহলে কোনো টিকা দিয়েই বাংলাদেশের করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে না।

ইতোমধ্যে দেশে করোনার দ্বিতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। একইসাথে বাড়ছে আক্রান্ত শনাক্ত ও মৃত্যু। প্রতিটা হাসপাতালে আইসিইউ এর জন্য রোগীদের হাহাকারের শেষ নেই। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্যই আইসিইউ-এর ব্যবস্থা করতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবার অনেকে হাসপাতালে আসার পথেই মারা যাছেন।

তাছাড়া সংক্রমণের মাত্রা চরমে পৌঁছে যাওয়ায় এখন করোনা পরীক্ষা করতেও অনেকে হচ্ছেন নানাবিধ হয়রানির শিকার।

ভুক্তভোগীরা বলছেন, সিরিয়াল দিয়ে এসেছি। তবুও অপেক্ষা করতে হচ্ছে। তাছাড়া সিরিয়াল দিতেও অনেক কষ্ট। বারবার ফোন করলেও ঢুকে না। কল ঢুকলেও কেউ ধরে না।

এ প্রসঙ্গে আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, মৃত্যুর হার বাড়ছে এটা ঠিক। তবে সংক্রমণের হার বিবেচনায় মৃত্যু এখনো কম।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর