বিভিন্ন স্থান থেকে অপহরণের পর সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের ঘটনায় ৪ র্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। ৪ জনের মধ্যে ৩ জন বাংলাদেশ সেনাবাহিনী ও একজন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য।
শুক্রবার (৯ এপ্রিল) তাদেরকে আটক করা হয়বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি জানান, টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার চারজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হলেও চারজনকেই তাদের নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এঁদের বিচার নিজ নিজ বাহিনীর আইনকানুন অনুযায়ীও হবে।
তিনি আরও জানান, এই ঘটনায় জড়িত আরও দুজন পলাতক আছেন। তাদের মধ্যে একজন বিজিবির সদস্য ও একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর সদস্য নন। তিনি সাধারণ মানুষ।
বার্তা বাজার/এসজে